• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

মদ কাণ্ডে নিষিদ্ধ ৫ ফুটবলার থাকবেন না বিশ্বকাপ বাছাইয়ে

প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৭:২০
আপডেট: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৭:২০

 

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ ফুটবলারকে সাময়িক বহিষ্কার করেছে তাদের ক্লাব বসুন্ধরা কিংস। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তরফেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে অভিযুক্ত ওই পাঁচ ফুটবলারের বিরুদ্ধে। তারা হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। এই পাঁচ ফুটবলার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থাকবে না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

আজ (বুধবার) মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে ৫ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।

উল্লেখ, এএফসি কাপ ফুটবলে গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপে গিয়েছিল বসুন্ধরা কিংস। গত ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মালেতে মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলে ৩-১ গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। ঢাকায় ফিরে বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েন পাঁচ ফুটবলার। তাদের ব্যাগ থেকে বের করে আনা হয় মদের বোতল। কাস্টমস বিভাগ ফুটবলারদের ব্যাগ থেকে ৬৪ বোতল মদ জব্দ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম