• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাওলানা ভাসানীর ত্যাগ ও ‘ধানের শীষ’ প্রতীক বিএনপির জন্য চিরঋণ: আলাল

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:০৩
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:০৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন ,বিএনপির রাজনীতির তিন প্রজন্ম—বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষার জন্য মাওলানা ভাসানীর কাছে ঋণী।

রবিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন,মাওলানা ভাসানী সাধারণ জীবনযাপন করলেও অসাধারণ চিন্তা করতে পারতেন এবং তার চিন্তাভাবনাকে রাজনীতিতে প্রয়োগ করতে পারদর্শী ছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী যে ‘ধানের শীষ’ প্রতীকের মাধ্যমে নির্বাচন করতেন, তা আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীকের মধ্যে একটি। তিনি উল্লেখ্য করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রতীককে জনগণের কাছে উপহার হিসেবে দেন, যা বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অনন্য বৈশিষ্ট্য বহন করে।

আলাল বলেন, মাওলানা ভাসানীর জীবন থেকে আমরা ‘সিম্পল লিভিং, হাই থিংকিং’ মত দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। তিনি জিয়াউর রহমানের জীবন ও দেশের মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সভায় বিএনপির রাজনীতির তিন প্রজন্ম—বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান—কে জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষার জন্য মাওলানা ভাসানীর কাছে ঋণী উল্লেখ করা হয়।

শেষে আলাল মাওলানা ভাসানীর আত্মার জন্য দোয়া কামনা করে বলেন, তার জীবন থেকে অন্তত একটি ভালো কাজ নিজের চরিত্রে ধারণ করতে পারলে আজকের স্মরণ সভার উদ্দেশ্য সফল হবে।

মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, – মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান সহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম