• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

মাঠ রক্ষায় শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য হলেন মেয়র আরিফ

প্রকাশ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১২:৫০
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১২:৫০

 

আব্দুল হাছিবঃ সিলেট এমসি কলেজের ঐতিহ্যবাহী খেলার মাঠ ভূমিখেঁকোদের হাত থেকে রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন।

১৬ই এপ্রিল শনিবার বিকাল ২টার সময় সিলেট এমসি কলেজের মাটের সম্মুখে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেন এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনের সামনে দিয়ে যাচ্ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় মানববন্ধনে উপস্থিত ছাত্ররা মেয়রের গাড়ি ঘিরে ধরে এবং মাট রক্ষার দাবি মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী গাড়ি থেকে নেমে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে ঐতিহ্যবাহী এমসি কলেজের মাট রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে বলে ঘোষণা দেন।

বিশাল এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিকুর রহমান,আহমেদ, শিহাব খান,রুখন আহমদ ,তাহিন আহমদ ,ইমরান আহমদ ,সায়েম,শাব্বির শুভ,সৌরভ কর,আপন,পল্লবী দাস মৌ,রিয়াদ,মিরাজ ও জহিরুল প্রমুখ ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম