• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। উনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত ১২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে, সেজন্য উনি অত্যন্ত কনসার্ন শো করেছেন। সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যেসব রোগীরা আছেন, তাদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে।

কোনো ধরনের অতিউৎসাহী কার্যক্রমের সঙ্গে নেতাকর্মীদের জড়িত না হওয়ার জন্য বলেছেন।

বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে, দেশের এবং বিদেশের চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। উনার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামীনের কাছে যেমন সাহায্য ও রহমত চাই। সেই সঙ্গে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রীর সুস্থতার জন্য, উনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে ভর্তি হয়েছেন।

ভর্তি হওয়ার পরবর্তীতে উনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণেই উনি কেবিন থেকে সিসিইউ, সেখানে থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন। কাজেই স্বাভাবিকভাবেই উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে- এ কথা বলা যাবে না। উনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন।

চিকিৎসকদের প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ তাহলে হয়ত আমরা ভালো কিছু পাব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম