• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যা বললেন আজহারি

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৬:০৪
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৬:০৪

 

জনতার আওয়াজ ডেস্ক
আলোচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে।

শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি, গুতা খেয়েছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিপ্রকাশ।

তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা।

এ সময় তিনি ‘আমার ভাই শহীদ কেনো, জাতিসংঘ জবাব চাই’; ‘গাজায় গণহত্যা কেনো, জাতিসংঘ জবাব চাই’ স্লোগান দেন।

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম