• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মালিবাগে জামায়াতের গণমিছিল

প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:৪৬
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:৪৬

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জনগণের ন্যায্য অধিকার আদায়, জামায়াত ঘোষিত ১০ দফা বাস্তবায়ন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলীয় সব রাজবন্দির মুক্তির দাবিতে রাজধানীর মালিবাগে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

আজ শুক্রবার জুমার নামাজের পর এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় অফিস খুলে দেওয়া ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সহ অন্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম