• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:৩৪
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:৩৪

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ
 
মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ
মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

‎বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ দিনে ৮৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬৪টি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪৭ কেজি মাছ। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

‎সোমবার (১৯ অক্টোবর) হিজলা নৌ পুলিশ ফাঁড়ির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে দিন-রাত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হকের তত্ত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

‎অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। আর জব্দ করা ২৪৭ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

‎এ ছাড়া অভিযানে ১৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা, মুচলেকা নেওয়া এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‎সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা জানান, গভীর রাতে মা ইলিশ শিকারে যাওয়া কিছু জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা দিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন। কখনো লাঠিসোঁটা নিয়েও হামলার চেষ্টা করেন তারা। এসব ঝুঁকি মোকাবিলা করেই দিন-রাত অভিযান চালানো হচ্ছে।

এমন পরিস্থিতিতে অভিযান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা প্রয়োজন।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম