• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

মিরপুর-১০ পুলিশের নিয়ন্ত্রণে, যানবাহন কি চলছে

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:২০
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:২০

মিরপুর-১০ পুলিশের নিয়ন্ত্রণে, যানবাহন কি চলছে
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

প্রায় ৪০ মিনিট সংঘর্ষের পর মিরপুর ১০ এর নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে সীমিতভাবে যানচলাচল শুরু হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে পোশাক শ্রমিকরাও।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কবস্থানে রয়েছেন। যাতে তারা আবারও সড়ক অবরোধ করতে না পারে।

জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা সাড়ক না ছাড়লে ১১টা ২০ মিনিটের অ্যাকশনে যায় পুলিশ। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ারশেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অপরদিকে, শ্রমিকরা পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় ৪০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয়

দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনী মিরপুর-১০ এর নিয়ন্ত্রণ নেয়। পোশাক শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর ২, ১১ ও ১৪ এর রাস্তায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মিরপুর ১০ এর নিয়ন্ত্রণে রয়েছে। সীমিতভাবে কিছু যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে রাস্তা এখন প্রায় ফাঁকা। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। আমদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পর্যবেক্ষণ করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম