• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকা উত্তরে বিএনপির আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে যারা

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:১৯
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:১৯

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ভেঙে দেওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

রবিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এ কমিটি দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা। এ ঘটনায় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়। ঢাকা মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সদস্য সচিব ছিলেন মো. মোস্তফা জামান।

তখন বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। তবে কমিটি বিলুপ্তির কোনও কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সদ্য ঘোষিত আংশিক কমিটিতে স্থান পাননি আগের আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। নতুন আহ্বায়ক শফিকুল আলম খান বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে হেরে যান।

আর অপরদিকে নতুন সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম