• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:৫৩
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:৫৩

 

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘লোকে বলে’। গানটিতে শুধু কণ্ঠ দিয়েই ক্ষান্ত হননি এই গ্ল্যামারাস অভিনেত্রী, বরং এর মিউজিক ভিডিওতে তার জমকালো উপস্থিতি ও বোল্ড লুক ইতোমধ্যে নজর কেড়েছে দর্শক-শ্রোতাদের।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের চমৎকার সংগীতায়োজনে গানটি গেয়েছেন ফারিয়া নিজেই। গানটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কস্টিউম বা পোশাকের নেপথ্য গল্প শেয়ার করেছেন অভিনেত্রী।

একগুচ্ছ চোখ ধাঁধানো ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন, কীভাবে তৈরি হয়েছিল তার এই আলোচিত লুকটি। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম লুক, প্রথম ঝলক। পাঁচ-ছয় বছর ধরে স্টোরেজে থাকা একটি ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, সাফিয়া সাথীর স্টোরে হঠাৎ চোখে পড়া ফ্রিঞ্জ ডিটেইল।‘

এ চিত্রনায়িকার কথায়, ‘আর বাবা যাদবের একটুখানি সাহসী আইডিয়া, সব মিলিয়ে তৈরি হলো লোকে বলে-র এই দারুণ দেশি, এলোমেলো অথচ গ্ল্যামারাস লুক।’

পোশাকের নিখুঁত কারুকাজ ও অলংকারের বর্ণনা দিয়ে ফারিয়া আরও বলেন, ‘সাফিয়ার হাতে স্টোন ও জারদৌসির কারুকাজে তৈরি টপ, ‘ড্যাজেল বাই সোনিয়া’ এর জুয়েলারি যোগ করেছে বাড়তি নাটকীয়তা। পুরোনো আর নতুনের মিশেলে জন্ম নিয়েছে এক অনন্য ম্যাজিক।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম