• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

মৌলভীবাজারের জুড়ীতে পলো বাওয়া উৎসব শুরু হয়েছে

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৬:২৮
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৬:২৮

 

মৌলভীবাজারের জুড়ীতে পলো বাওয়া উৎসব শুরু হয়েছে। প্রতিবছরের এসময়ে নদীতে পলো বাওয়া উৎসব পালন করা হয়।

শনিবার জুড়ীর কন্টিনালা নদীতে দিনব্যাপী এ উৎসব পালিত হয়। সম্মিলিতভাবে পলো দিয়ে মাছ ধরার জন্য এ দিবসটি উৎসব আকারে পালিত হয়।

জানা গেছে, বছরের শীতের আগের সময় হেমন্তকাল মাছ ধরার মওসুম হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। পেশাদার মাছ শিকারীরা বারোমাস মাছ ধরার কাজে নিয়োজিত থাকলেও সৌখিন শিকারীদের মাছ ধরার মোক্ষম সময় হেমন্ত ও শীতকাল।

কন্টিনালা নদীতে সকাল ১০টায় শুরু হয় পলো বাওয়া উৎসব। বড়শি, জাল ছাড়াও মাছ ধরার অন্যতম উপাদান হচ্ছে পলো। শত শত পেশাদার, সৌখিন ও প্রবাসী মাছ শিকারীরা পলো নিয়ে ঝাঁপিয়ে পড়েন নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবার ড্যাম পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পলো দিয়ে মাছ ধরার মনোরম এই দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দুরান্তের হাজার হাজার আবাল-বৃদ্ধ নদীর তীরে ভিড় জমান। এ সময় সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অফিসার রতন কুমার অধিকারী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা শুরু থেকে শেষ পর্যন্ত পলো বাওয়া উৎসব পর্যবেক্ষণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম