• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ২:৫১
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ২:৫১

 

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টার সময় জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের চৌমহনী থেকে শুরু হয়ে শমসেরনগর রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা ছাত্রদলের সহ সভাপতি ইসহাক আহমদ রাহিন এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সোহাগ আহমেদের সঞ্চালনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদল নেতা এ.এম নিশাত, জেলা যুবদল নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, সদস্য নাজমুল ইসলাম মামুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ সাহেদ মিয়া, রাকিব আহমদ, যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সহ সাধারণ সম্পাদক শেখ ইমন, সহ-সাংগঠনিক আল-আমিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পারভেজ মিয়া, পৌর ছাত্রদলের নাহিদ প্রমুখ।

উল্লেখ্য গত ১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) গ্রুপ এর নেতাকর্মীগণ আগামী ১৯ শে নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

নেতাকর্মীরা অবিলম্বে গ্রেফতারকৃত দের মুক্তির দাবি করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম