• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

যশোরের শার্শায় সুমি বেগম’র একসঙ্গে তিন সন্তান প্রসব

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:১৯
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:১৯

 

যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

তিন সন্তানের জননী সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতিসহ গ্রামবাসী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমি বেগম শুক্রবার যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটা সন্তান প্রসব করেন তিনি।

যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমি বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।

নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম