• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

যিনি সততা দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তার হাত শক্তিশালী করবো

প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ৯:২৩
আপডেট: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ৯:২৩

 

সিনিয়র করেসপডেন্ট

জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, দেশ পরিচালনা করার দুঃসাহসিকতা রাখি না। কিন্তু যিনি সততা দিয়ে, দেশ প্রেম দিয়ে, এই দেশকে এগিয়ে নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন আমরা তার হাতকে শক্তিশালী করতে পারবো।

সোমবার (৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত ৫৮ দলীয় জোট সম্মিলিত জাতীয় জোট- ইউএনএ’র চেয়ারম্যান বিদিশা এরশাদ নির্বাচিত হওয়ায় কর্তৃক এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদিশা বলেন, সরকারের সমালোচনা করবো আবার ভালো কাজও প্রশংসাও করবো। ভালো কাজগুলো যখন দেখি এত বড়, তখন সমালোচনা করার কিছু খুঁজে পাই না। যদিও আমি বিরোধী দলই করি।

তিনি বলেন, জাতীয় পার্টিতে এরশাদের পর একজনই আছেন, রওশন এরশাদ। আমি তার সাহায্যকারী। জাতীয় পার্টি আজকে ভেঙে টুকরো টুকরো। আমি সেটাকে গোছানোর জন্য চেষ্টা করছি।

বিদিশা আরও বলেন, আগামী নির্বাচন হবে জোটবদ্ধ নির্বাচন। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় দেখতে চাই।

ইউএনএ’র মুখপাত্র ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, রুবায়েত হাসান, মাওলানা আলতাফ মোল্লা, সিকদার আনিসুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম