• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ৭৫ বাংলাদেশি

প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২ ৩:৩৯
আপডেট: সোমবার, ৭ মার্চ, ২০২২ ৩:৩৯

 

ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন আরও ৭৫ জন বাংলাদেশি। গত ৪ মার্চ পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। এতে ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ করে চাকরির দায়িত্ব গ্রহণ করেন। ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশের মধ্যে ৭৫ জন বাংলাদেশি রয়েছেন।

আর একাডেমিতে প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম নুসরাত চৌধুরী। এই ১৩৮ জন নিউইয়র্কের ৫টি বোরো বা পৌরসভার বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন।

উক্ত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়াও প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- রিকি মরিসন, সকুনবি অলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ট্রাফিক পুলিশের সিনিয়র এজেন্ট খান শওকত। তারা নবাগত এজেন্টদের অভিনন্দন জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম