• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ২:২৯
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ২:২৯

 

ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলার টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গত ২৯ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পৌরসভার ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র্যাব অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আশিকুরকে গ্রেফতার করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম