• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১১:০৪
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১১:০৪

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসের চাহিদার তুলনায় বাজারে অনেক বেশি পণ্য মজুত আছে। কৃত্রিম উপায়ে কোনো ব্যক্তি পণ্যের সঙ্কট সৃষ্টির উদ্দেশে অবৈধ মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে তিনি প্রচারমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ইপিবির সভাকক্ষে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রিফিংয়ের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে কোনো পণ্যের ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই একসাথে বেশি পণ্য ক্রয়ের প্রয়োজন নেই। ভোক্তাগণ নিজ দায়িত্বে একসাথে বেশি বা এক মাসের পণ্য ক্রয় না করলে বাজারে পণ্যের উপর কোনো চাপ পড়বে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রমজান মাসে বাজার মনিটরিং আরো জোরদার করা হবে। সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে।

তিনি এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোর প্রতি আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোক্তাকে পণ্য বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে, রশিদ না দেয়ার অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামীকাল ১৫ মার্চ ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো: আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম