• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রয়েল রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীলনকশা: মামুনুল হক

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৯:১২
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৯:১২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে পরিকল্পিতভাবে হত্যার নীলনকশা করেছিল বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। সেই নীল নকশায় তারা নিজেরাই ফেঁসে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফতে মজলিসের উদ্যোগে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘ওইদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি-ঘর ফেলে তারা পালাতে বাধ্য হয়েছেন।’


মিথ্যা মামলা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন,​‘তৌহিদী জনতার কণ্ঠরোধে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। ২০২১ সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে।’


রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা ‘মিথ্যা মামলায়’ খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তার, কারাবরণ ও ‘নির্মম হত্যাকাণ্ডের শিকার’ হয়েছেন বলেও উল্লেখ করেন দলটির এ নেতা।

বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।

অনুষ্ঠানে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম