• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীর মিরপুরে বোনের বিয়ের গায়ে হলুদ থেকে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ২:৩২
আপডেট: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ২:৩২

 

রাজধানীর মিরপুরে বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রায়হান ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার মিরপুর শাহ আলী ১ নম্বর ডি ব্লকের একটি বাড়ি থেকে রায়হানকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রায়হান শাহ আলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে শাহ আলী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী।

রায়হানের বাবা হায়দার আলী বলেন, গতকাল আমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। এ সময় পুলিশ রায়হানকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।

এদিকে মিরপুরের শাহ আলী থানায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহবায়ক মো. জয়নাল আবেদীন ও ৯৩ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মিরন হোসেনসহ আরও ২ জন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

দারুস সালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু শাহ আলী থানা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গতকাল শাহ আলী এলাকা থেকে কয়েকজন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পল্লবী থানার একটি মামলার আসামি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম