• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রায়পুরে কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ২:০৯
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ২:০৯

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং ইউনিয়নের উদমারা গ্রামে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে এলাহি বক্স পাটওয়ারী বাড়ির সামনের রাস্তা থেকে বসতঘরে ভিতরে ঠুকে কিশোর গ্যাং কর্তৃক হামলার ঘটনা ঘটে। রাজিয়া বেগমের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলার শিকার হন। এই হামলায় নারীসহ মোট চারজন গুরুতর জখম হন, তার মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকারদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (৬০), তার ছোট ছেলে জাবের হোসেন (১৭), মেয়ে শারমিন আক্তার (২৫) এবং আহত জাহাঙ্গীর আলমের আপন ভাই আবুল কাশেম (৩৬)।

প্রাথমিকভাবে আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কারণে জাহাঙ্গীর আলমসহ তার ছেলে ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়।

ভুক্তভোগী রাজিয়া বেগমের অভিযোগ অনুযায়ী, এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়ির সামনে তার ছোট ছেলে জাবেরের উপর ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে হামলার সূত্রপাত হয়। এই হামলার ঘটনা রাজিয়া বেগম বাদী হয়ে মামলায় ৯ জন সহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন আসামী করে একটি মামলা দায়ের করেন।

তবে হামলার পর ভুক্তভোগী পরিবারকে একের পর এক কিশোর গ্যাং কর্তৃক প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলি অভিযোগ পাওয়া যায়।

তাই হামলাকারী কিশোর গ্যাংদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টার দিকে রায়পুর থানার গেইটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন এলাকার শাহাদুল্লা মাঝি বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রায়হান হোসেন, ভুক্তভোগী রাজিয়া বেগমের পরিবারসহ অন্যান্য সচেতন মহল।

উপস্থিতদের দাবি, এই হামলার সাথে সামাজিক অসন্তোষ ও ন্যায়ের দাবিও জড়িত রয়েছে। তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম