• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো ১০০ বার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১১
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১১

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১০০ বারের মতো বাড়ালেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য জানান।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় এ অর্থ চুরি করা হয়েছিল।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।

পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম