• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

লন্ডনে অ্যাসিড হামলায় শিশু ও পুলিশ সহ আহত ৯

প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫২
আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫২

 

আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনে অ্যাসিড হামলার ঘটনায় শিশু ও পুলিশ কর্মকর্তাসহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ল্যাম্বেথের লেসার অ্যাভিনিউতে গাড়িতে থাকা একজন মহিলা ও তার দুই শিশু সন্তানের উপর হঠাৎ করে কেউ একজন তরল পদার্থ ছুড়ে মারে এবং তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে।

ওই সময় মহিলা চিৎকার করলে লোকজন আসতে শুরু করলে আবারো তরল পদার্থ নিক্ষেপ শুরু করে। এরই মধ্যে পুলিশ এসে উপস্থিত হলে পুলিশের ওপরও অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ৩ পুলিশ কর্মকর্তাসহ ৯ জন পথচারীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনজন পুলিশ কর্মকর্তা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। মেট পুলিশ বলেছে, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। গোয়েন্দা সুপারিনটেনডেন্ট আলেকজান্ডার ক্যাসেল বলেছেন, যদিও পদার্থটি কী তা নির্ধারণের জন্য পরীক্ষা চলছে, এই পর্যায়ে আমরা বিশ্বাস করি এটি একটি রাসায়নিক পদার্থ অ্যাসিড।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম