• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শরীয়তপুরে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৯:২০
আপডেট: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৯:২০

 

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন কতৃক নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে। ১লা বৈশাখ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্র শুরু করে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম এর সামনে শেষ করা হয়।মঙ্গল শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষ ,সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ,স্কুল কলেজের ছাত্রছাত্রি ও রাজনৈতিক নেতাকর্মীরা যোগ দেয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান,পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল্লঅহ আল মুরাদ অতিরিক্ত জেলা প্রশাসক তৌছিফ আহম্মেদ সহ সকল শ্রেণী পেশার মানুষ নানা সাজে সজ্জিত হয়ে লোকজন অংশ নেয়। এর পরে পৌর টোরিয়ামে এরপর সকাল ৯টায় অডিটোরিয়ামের সামনে দিনব্যাপী বৈশাখী মেলা, পৌর অডিটোরিয়ামে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন,হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, শিশুপরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী বাংগালি সাংস্কৃতিক অনুষ্ঠান,শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম