• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার নতুন কমিটিতে হিট অফিসার বুশরা

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১০:৩৪
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১০:৩৪

 

নিউজ ডেস্ক

এলোমেলো উন্নয়ন কাজের ফলে শহর বিভিন্নভাবে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। তাই শহরের পরিবেশ ও সৌন্দর্য ঠিক রেখে জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এর জন্য ডিএনসিসির আওতায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিটির নতুন হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৯ মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে।

কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের রাখা হয়েছে। কমিটির সদস্য হিসেবে স্থপতি ইকবাল হাবিবেরও নাম রয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম