• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কাশ্মীরে তৈরি নতুন স্টেডিয়াম, থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:১৫
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:১৫

কাশ্মীরে তৈরি নতুন স্টেডিয়াম, থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা
 

শ্মীরে তৈরি হয়েছে নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের আউটফিল্ড প্রযুক্তিগত ব্যবস্থাও ক্রিকেটপ্রেমীদের নজর কাড়তে চলেছে। বিশেষ করে বৃষ্টির পর দ্রুত মাঠ শুকিয়ে ফের খেলা শুরু করার ব্যবস্থা এই স্টেডিয়ামের অন্যতম বড় আকর্ষণ।

প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টির পানি মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে বের করে মাঠকে ফের খেলার উপযোগী করে তোলা সম্ভব। ফলে দেশের অন্যতম আধুনিক ক্রিকেট কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কাশ্মীর এই স্টেডিয়ামের।

ভারতের অধিকাংশ ক্রিকেট মাঠে বৃষ্টির পর খেলা শুরু করতে বেশ কিছুটা সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে মাঠ শুকিয়ে যাওয়ার জন্য এক ঘণ্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। কিন্তু বারাণসীর এই নতুন স্টেডিয়ামে থাকছে অত্যাধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা।

স্টেডিয়ামটি তৈরি করতে আনুমানিক ৪৫০ কোটি টাকা খরচে। এর মধ্যে প্রায় ১২০ কোটি টাকা ব্যয় হয়েছে জমি অধিগ্রহণের জন্য। দর্শকদের জন্য রয়েছে ৩০ হাজারেরও বেশি আসন। আধুনিক পরিকাঠামো, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা মিলিয়ে স্টেডিয়ামটি উত্তরপ্রদেশের ক্রিকেট মানচিত্রে গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। কাশ্মীরের মতো ঐতিহ্যবাহী শহরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

স্টেডিয়ামের নকশায় কাশ্মীরের পরিচিত দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকদের বসার সিঁড়ি তৈরি হয়েছে বারাণসীর বিখ্যাত ঘাটগুলোর স্থাপত্যের অনুপ্রেরণায়। স্টেডিয়ামের বাইরের অংশে ব্যবহার করা হয়েছে বেলপাতার আকৃতির ধাতব পাত। মূল কাঠামোর একটি অংশে রয়েছে ডমরুর আদলে তৈরি নকশা, যার মধ্যেই গড়ে তোলা হয়েছে মিডিয়া সেন্টার। ফলে ক্রিকেটের আধুনিক পরিকাঠামোর সঙ্গে কাশ্মীর নিজস্ব ঐতিহ্যকে এক সুতোয় বাঁধার চেষ্টা হয়েছে।

খেলোয়াড়, দর্শক এবং অতিথিদের কথা মাথায় রেখে স্টেডিয়ামে একাধিক আধুনিক সুবিধা রাখা হয়েছে। প্রথম তলায় রয়েছে ১৭টি এবং দ্বিতীয় তলায় ১৫টি কর্পোরেট বক্স। দ্বিতীয় তলায় ক্রিকেটারদের জন্য রয়েছে দুটি জিম। দর্শক ও ভিআইপিদের প্রবেশের জন্য ছয়টি গেট থাকছে, পাশাপাশি ক্রিকেটারদের জন্য রয়েছে পৃথক প্রবেশপথ। দর্শকদের মূল প্রবেশপথ রিং রোডের দিকে। আপাতত প্রায় ১,৫০০টি গাড়ি রাখার মতো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ভবিষ্যতে তা বাড়িয়ে ২,৫০০ করা সম্ভব। বিদ্যুতের জন্য আলাদা পাওয়ার সাবস্টেশন এবং স্বয়ংক্রিয় জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। পুরো স্টেডিয়াম চত্বর সিসিটিভি নজরদারির আওতায় থাকবে।

স্টেডিয়ামের মূল নির্মাণের কাজ শেষের দিকে থাকলেও এখনও কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার কর্মকর্তারা পুরো পরিকাঠামো পরিদর্শন করতে পারেন। তবে এখনও পর্যন্ত উদ্বোধনের কোনও তারিখ চূড়ান্ত হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম