• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শামসুদ্দিন ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১৬
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১৬

 

সিলেট প্রতিনিধি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহিদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা আধিপত্য বিস্তার করে এবং ছাত্রাবাসের ভেতর শক্তিবৃদ্ধি করে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে পুলিশ ছাত্রাবাস তল্লাশির কথা রয়েছে। রাত পৌণে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম