• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শায়েস্তাগঞ্জে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৬:৪৩
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৬:৪৩

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর পৌর বিএনপির সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে পৌরসভাধীন পূর্ব লেনজাপাড়া এলাকায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক মোঃ করম আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আ স ম আফজল আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র এম এফ আহমেদ অলি।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন,সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ,হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম প্রমুখ।

সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ,জেলা যুবদল নেতৃবৃন্দ, কৃষকদল নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ,মহিলা দলের নেতৃবৃন্দ,ছাত্রদলের নেতৃবৃন্দসহ শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে কাউন্সিলে সুপার ফাইভ কমিটিতে একাধিক প্রার্থী না থাকায় ৫ জনকে দিয়ে পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন পৌর বিএনপি কাউন্সিলের নির্বাচন কমিশনার মঈনুল হাসান রতন।কমিটিতে এম এফ আহমেদ অলিকে সভাপতি,আ স ম আফজল আলীকে সিনিয়র সহ-সভাপতি,আলহাজ্ব আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক,মোঃ ছমির আলীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান শাকিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম