• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শিক্ষিত জাতি গড়লেই সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব : কফিল উদ্দিন

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৩
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে। দেশের আগামী প্রজন্মকে মেধা, সততা ও নৈতিকতার শিক্ষা দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং প্রধান শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো স্থানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। তাদের মেধাকে বিকশিত করতে সঠিক দিকনির্দেশনা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডা. দিলকুশা আহমেদ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম