• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শিগগিরই বিএনপিকে হারিকেন দিয়ে খুঁজতে হবে : হানিফ নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: শুক্রবার, ৩ জুন, ২০২২ ২:০৮
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২ ২:০৮

 

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে (গত ১৪ বছরে) যা উন্নয়ন হয়েছে, একাত্তরের পর থেকে সাধারণ মানুষ তা চোখেও দেখেনি।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত এখনো দেশের উন্নয়নের বিপক্ষে কাজ করে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে শিগগিরই বিএনপির মতো দল হারিকেন দিয়ে খুঁজতে হবে।’

আজ শুক্রবার (৩ জুন) ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত লিচু মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘ঈশ্বরদীতে লিচু প্রসেসিং সেন্টার ও লিচু গবেষণাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী ইপিজেড ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য ঈশ্বরদী বিমানবন্দর চালু করা অত্যন্ত জরুরি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তিনি বলেছেন, বিমানবন্দরটি সেনাবাহিনীর আওতাধীন রয়েছে। সেনা প্রধানের সঙ্গে যোগাযোগের জন্য পরামর্শ দিয়েছেন তিনি।’

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় এসেই দেশের উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন। গত ১৪ বছরে যে অগ্রগতি হয়েছে ৭৫ সালের পর থেকে ৩০ বছরের মধ্যে তার সিকি ভাগও হয়নি।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৮৬০ ডলার, যা পূর্বে ছিল ৬০০ ডলার। বহির্বিশ্বে গেলে সেখানকার লোকজন বলেন, তোমাদের কি ম্যাজিক রয়েছে যে তোমরা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছো। তখন আমরা বলি, আমাদের ম্যাজিক শেখ হাসিনা। তিনিই বাংলাদেশের ম্যাজিক, তার কারণেই দেশ উন্নয়নে পথে এগিয়ে চলেছে।’

পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. শাহজাহান কবির, বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আক্তার জর্জ, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ প্রধান, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাশেম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম