বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করে আদালত। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার বাবলাকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়।
সরোয়ার বাবলা ৫ নভেম্বর ২০২৫ বিএনপির নগর আহ্বায়ক ও এরশাদ উল্লাহর সঙ্গে গণসংযোগে গেলে বায়েজিদের ওয়াজেদিয়ায় তার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। এ ঘটনায় বাবলা নিহত হন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
গত ২৯ জুলাই রাতে ভারত পালিয়ে যাওয়ার সময় যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে চট্টগ্রাম ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।