• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না:নুরুল হক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৪১
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৪১

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি নানুরুল হক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন। তবে সেসব বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব, তা তারা নিশ্চিত নন। এমনকি শেখ হাসিনা জীবিত নাকি মৃত, সেটিও জানেন না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন। এটা কী এআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না।’

ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে ফিরবে, এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে, রাজপথে সক্রিয় থেকে প্রতিবাদ জানালে তাদের এই আস্ফালন বন্ধ করা সম্ভব।

বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধীদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিরোধী দলকে অহেতুক সরকারের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম