• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:৪২
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:৪২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশকে একটি অনন্য ‘ইউনিক’ মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা নেওয়া গেলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজের পাশাপাশি বিশ্বের অগ্রগতিতেও অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং সেজন্য সম্মানিত সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘জনসংখ্যা এমন একটি খাত যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ এবং রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে।’

এর পাশাপাশি বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী উদীয়মান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি এবং শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উপদেষ্টা জানান, তিনি আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএ-এর সঙ্গে সহযোগিতার বিষয় তুলে ধরবেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম