• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিল্প ও সাহিত্য

সত্যের কাফেলা : জাফর পাঠান

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:০৪
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:০৪

সত্যের কাফেলা জাফর পাঠান
 

চলার সে এক দীর্ঘ গতিপথ

সত্যের পক্ষে বসুধার শপথ,

কন্টকাকীর্ণ শান্তির পথে-

সত্য আর মিথ্যার- দ্বৈরথ।

 

কত ত্যাগ- শহীদী আবেগ

রক্ত স্রোতস্বিনীর- উদ্বেগ,

কত মুখতার- বখতিয়ার-

কাফেলার ঋদ্ধ ভাবাবেগ।

 

অন্যায়ের অন্যায্য আঘাত

সত্যের স্বজাত প্রতিঘাত,

বাজে সানাই- বাজে দামামা

অসত্যরা- হয় উৎখাত।

 

কত দমন- বেলা-অবেলা

অবিচারের- আইনী খেলা,

ঐশি বিচারে- টুটছে ভেলা

ছুটছে বীর- সত্য কাফেলা।

[email protected]

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম