• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৩:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৩:৩৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যথারীতি ভার্চুয়ালি এতে যুক্ত হবেন।

কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম