• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের এজেন্সিগুলো বিএনপি নেতা পিন্টুকে তুলে নিয়ে গেছে: ফখরুল

প্রকাশ: রবিবার, ২৬ জুন, ২০২২ ৭:১৩
আপডেট: রবিবার, ২৬ জুন, ২০২২ ৭:১৩

 
সিনিয়র করেসপন্ডেন্ট

পাবনা জেলাধীন ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে গতকাল কক্সবাজার জেলার টেকনাফ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘মিন্টুকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আরও একটি ভয়াবহ অমানবিকতা। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে এ ধরনের নিষ্ঠুর ও বেপরোয়া কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।’

রবিবার (২৬ জুন) দুপুরে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,‘মিডনাইট নির্বাচনের পর সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে।’

তিনি বলেন,‘বিরোধী দলশুন্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না বলেই বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। গতকাল পাবনা জেলাধীন ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে কক্সবাজার জেলার টেকনাফ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোন হদিস না দেয়া আরও একটি বিপজ্জনক ঘটনারই ইঙ্গিত বহন করে।’

বিএনপি মহাসচিব বলেন,‘বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি ও গভীর শংকার মধ্যে দিন যাপন করছে। জাকারিয়া পিন্টু নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার-পরিজন ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানাচ্ছি। কারণ সরকারের এজেন্সিগুলোই তাকে তুলে নিয়ে গেছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম