• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ফুটে উঠছে: নজরুল ইসলাম খান

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ১:৫৬
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ১:৫৬

 

পতনের আগে সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পতনের আগে টিকে থাকার জন্য সরকার যেসব চেষ্টা করবে তাদের সেই চেষ্টা জাতীয়তাবাদী শক্তিকে অতিক্রম করতে হবে। তাহলেই আমরা জয়লাভ করতে পারবো।’

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে লেবার পার্টির আয়োজনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য যে লড়াই করছি সেই লড়াইকে আরও বেগবান করতে হবে। এই লড়াইটা এত সহজ না। ওরা (আওয়ামীলীগ) এত অন্যায় গুম ও খুন করেছে, এত বেশি টাকা লুটপাট করেছে বিদেশে তার জন্য তাদের ভবিষ্যতে যে বিপদ সেই বিপদের কথা ভেবেই ভয় পায় তারা। পাশাপাশিজনগনের ক্রোধকেও ওরা ভয় পায়।’

কোন স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতা টিকে থাকতে পারেনি মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, আইয়ুব খান পারেনি,হিটলার,মুসোলিন,এরশাদ পারেনি এই সরকার ও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম