• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের মূলশক্তি জনগণ নয় প্রভু রাষ্ট্র: সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১:০২
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১:০২

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দেয় না। ওবায়দুল কাদের বলেছেন “বিএনপি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করছে”। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, বিদেশে আমাদের কোনো প্রভু নেই। দেশের জনগণই আমাদের শক্তি। কিন্তু বর্তমান সরকারের মূলশক্তি জনগণ নয়, প্রভু রাষ্ট্র।

তিনি বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীনরা বলেছে বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দেয়। এখন ওবায়দুল কাদেরের কথায়ই প্রমাণ হয়েছে এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভারতের দয়ায় জোর করে আবারও ক্ষমতায় এসেছে।

শুক্রবার (২২ মার্চ) লালবাগ পুরান থানার কেল্লার মোড়ে হৃদয় কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের ২৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা নিজ স্বার্থে সবকিছু বিকিয়ে দিচ্ছে। জনগনের স্বার্থরক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য প্রভু রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। তাই দমন-পীড়ন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ষড়যন্ত্র করে জনগণের সাথে প্রতারণা করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে সরকার। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি।

২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদউদ্দিন রানা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, ২৬ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদরুল আলম সুইট, যুবদল নেতা দেলোয়ার হাকিম বিল্পব, মনির খান হৃদয়, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, ফয়শাল আহমেদ স্বাধীন, ছাত্রদল নেতা আফতাব ইয়াকিন, শফিকুল ইসলাম রুবেল, মহিলাদল নেতা ফারিয়া ফারুক মুক্তা, শাহিনাসহ ২৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে ৩২ নং ওয়ার্ড বংশাল থানা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার রাজধানীর নবাবপুরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফ উল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, বংশাল থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ তাইজু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম