• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সাংবাদিক শামসুজ্জামানের নামে আরও মামলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৭:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৭:৫৭

 

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নামে করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এখন পর্যন্ত দুই-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে প্রথম আলো ও একাত্তর টেলিভিশনের তথ্যের জন্য সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়ার পর বিভিন্ন স্থানে আরও মামলা হয়েছে, সেসব মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকরা জানতে চান কয়টি মামলা হয়েছে? জবাবে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি। এখনো আমাদের কাছে সব খবর আসেনি।’

তখন এক সাংবাদিক প্রশ্ন করেন যদি কেউ ভুল করে থাকে, সেটির মামলা হবে, বিচারের আওতায় আসবে। কিন্তু যে পদ্ধতির ভেতর দিয়ে তাকে (সাংবাদিক শামসুজ্জামান) গ্রেপ্তার করা হলো, তাতে গণমাধ্যমকর্মী হিসেবে আমার ভয়ের কারণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি ভয়ের মধ্যে থাকবেন কেন? আপনি তো মিথ্যা তথ্য দেননি, আপনি তো বিভ্রান্তিকর নিউজ দেননি, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদ করেননি। কাজেই আপনি ভয়ে থাকবেন কেন, আপনি নির্ভয়ে চলবেন।’

গতকাল বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডির সদস্য পরিচয়ে তুলে নিয়ে আসা হয়। এরপর ২০ ঘণ্টা ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সিআইডির পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তাকে তুলে আনার পর জানা যায়, তার নামে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

এর ২৪ ঘণ্টার মাথায় একই অভিযোগ এনে তার বিরুদ্ধে রমনা থানায় একই আইনে আরেকটি মামলা হয়। দ্বিতীয় মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।

পুলিশের দাবি, শামসুজ্জামানকে বুধবার দিবাগত রাতে ঢাকায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা আগে রমনা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম