• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিংড়ায় পদযাত্রায় অংশ নেওয়ায় মার খেলেন বিএনপি নেতা

প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৯
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৯

 

নাটোরের সিংড়ায় বিএনপির পদযাত্রায় অংশ নেওয়ায় বিএনপি নেতাকে দুদফা মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বিএনপি নেতা মো. শাহজাহান আলীকে দেশীয় অস্ত্রসহ (ডেগার) আটক করেছে পুলিশ। তিনি চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌগ্রাম স্কুল এন্ড কলেজের কারিগরী ল্যাব সহকারী।

পুলিশ, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে পদযাত্রা করে ইউনিয়ন বিএনপি। সেই পদযাত্রায় অংশ নেওয়ায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা শাহজাহান আলীকে মারপিট করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। পরে তিনি কর্মস্থল চৌগ্রাম স্কুল এন্ড কলেজে যান। সেখানে খাতায় সাক্ষর করার সময় দ্বিতীয় দফায় আবারও মারধর করা হয়। ধাওয়া খেয়ে বাড়িতে যান বিএনপি নেতা শাহজাহান আলী। পুলিশ খবর পেয়ে উদ্ধারের জন্য তাঁর বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র (ডেগার) পায়। এসময় বিএনপি নেতা শাহজাহান আলীকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘চৌগ্রাম ইউনিয়নে বিএনপি নেতাকে মারধরের খবর পেয়ে পুলিশ উদ্ধারের জন্য তাঁর বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র (ডেগার) পায়। এসময় তাকে দেশীয় অস্ত্রসহ আটক করে চিকিৎসা দেওয়া হয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।’

সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌগ্রামে পদযাত্রায় অংশ নেওয়ায় বিএনপি নেতা শাহজাহান আলীকে দু’দফা মারপিট করেছে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা। তার ছোট মেয়ে বাচ্চার গালে চড় মেরেছে। পরে তাঁকে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দিয়েছে তারা। বিএনপির কর্মসূচি পালন করায় দুই দফা মারপিট করে আবার অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে আওয়ামী বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ‘

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম