• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিএইচডিইউতে মির্জা ফখরুল, রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৪৭
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৪৭

 

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএইচডিইউ’তে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ সোমবার দুপুরে হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বিশেষ করে ওনার (মির্জা ফখরুল) চিকিৎসক ডা. মমিনুজ্জামান দেখেছেন।

বিএনপির এই নেতা আরও বলেছেন, আপাতত সিএইচডিইউ’তে অবজার্ভেশনের জন্য রাখা হয়েছে। এখানে রাখার পর ওনার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। রিপোর্ট দেখে পরবর্তীতে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হবে।

এর আগে প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর অসুস্থবোধ করায় আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিবকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দু’জনই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম