• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেটে দক্ষিণ সুরমায় মুজিববর্ষের ঘরের চাবি হস্তান্তর

প্রকাশ: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:০৫
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:০৫

 

সিলেট প্রতিধিনি
সিলেটে মুজিববর্ষে ৪টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গৃহহীনদের হাতে এই চাবি তুলে দেওয়া হয়।

চাবি হস্তান্তর উপলক্ষে রোববার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে এ চাবি তুলে দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোনো গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সব গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হবে।বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে দেশের অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। উন্নয়নমুখী সরকারের সফল বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, মোগলাবাজার থানার ওসি শামছোদ্দাহা, ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ইউপি সদস্য সাদিক মিয়া, আওয়ামী লীগ নেতা খলিল রাজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আলী, ইকবাল হোসাইন, ওমর ফারুক ফরহাদ ও আব্দুর রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম