• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:১০
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:১০

সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
 

আমীর হাবিবুর রহমান, সেক্রেটারি জয়নাল আবেদীনসিলেটভিউ ডেস্ক
শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জেলা আমীর, জেলা নায়েবে আমীর, জেলা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ জেলা কর্মপরিষদ এবং জেলা মজলিশে শূরার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর নির্বাচিত হওয়ার পর ধারাবাহিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ ও মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারি হিসেবে মো. জয়নাল আবেদীন এবং সহকারী সেক্রেটারি হিসেবে অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের নাম ঘোষণা করা হয়।
সিলেট জেলা খবর

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম