• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিলেট বিএনপির নেতা-কর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ১২:২৪
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ১২:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রায় চারমাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে সোমবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং ঘন্টাখানেক যাত্রাবিরতির পর ঢাকা ফেরার কথা থাকলেও এখন তা অনিশ্চিত রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ওই দিন যুক্তরাজ্য থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।সিলেট ভ্রমণ প্যাকেজ

সিলেটে খালেদা জিয়ার যাত্রাবিরতি উপলক্ষে ওসমানী বিমানবন্দরে ব্যাপক শোডাউনের উদ্যোগ নিয়েছিলো সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তাঁর আগমন উপলক্ষে সিলেটের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিমানবন্দরে তাকে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিলো। সিলেটে বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতি অনিশ্চিত হওয়ায় ওসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৫ মে’র সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

এই তথ্য শনিবার (৩ মে) সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটে যাত্রাবিরতি করার কথা থাকলে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতি নিশ্চিত নয়। শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ৫ মে’র সব কর্মসূচি বাতিল করার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি সিলেট জেলা-মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীদের সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোর নির্দেশনা দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম