• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

.গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১১:৫৩
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১১:৫৩

.গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
 

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশ বাহিনীরসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামীতেও এ পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তা’হলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা থাকে খুবই সীমিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।
তিনি আরও বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আইজিপি তিনি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা। এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।
সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে আসেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ সময় তার সাথে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছে জেলা পুলিশের সাথে আলোচনায় বসেন তারা। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন বলে জানা গেছে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা গোপালগঞ্জ শহরে এসে পৌঁছান। ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে যান তাঁরা। সেখানে কল্যাণ সভায় যোগদেন।
এই সভা নিয়ে সার্কিট হাউসের সামনে কড়া নিরাপত্তাবলয় তৈরি করা হয়। সেখানে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদরা অবস্থান করেন।
রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে। দুটি থানা, সংসদ সদস্য ও বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম