• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ২:৪৪
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ২:৪৪

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 

 

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ফারুক, দীন ইসলাম, মনির ও স্বপনসহ অন্তত পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে দুপুরে উপজেলা সদরে আলাদা দুটি মিছিল বের করে বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানা ভবনের সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম