• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে : মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ১:০৭

 

সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা সবাই জানি। রিজার্ভ নেই, আমদানি করার টাকা নেই। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই জিনিস কেনার মতো অর্থ মানুষের কাছে নেই। দুঃখের কথা শোনার মতো মানুষ নেই, বলবার জায়গা নেই।

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আপনারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, সবাই করে এবং আমিও করি। বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলার। উনি তার শাসনকালে কি কি করেছেন সে কথা বলছি না। কিন্তু তার কন্যার শাসন আমলে সেই সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার সময় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। স্বাধীনতার পরে সেই ঐক্য ভেঙে গেল। আমরা স্বৈরাচার উৎখাত করতে চাই। কিন্তু আরেকটি স্বৈরাচারকে ক্ষমতায় আনতে চাই না।

সংবিধানের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের সেসব ধারা পরিবর্তন করতে হবে যেন আর কোন স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে। নতুন সংবিধান করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা অর্ধেক কেটে ফেলতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম