• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনহালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসি, দেশে এখন ভোটার কত

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৫:০৭
আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৫:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, সেই হিসাবে সবশেষ ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫।’

গত ১৪ মে থেকে ৩১ জুলাই ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ১৫ বেড়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচনের আগে যদি ভোটার হওয়ার তারিখ পরিবর্তন হলে, কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।’

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালার গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণবিধিমালার গেজেট আজ আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঁচটা—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণবিধিমালা। তবে আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াধীন আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেবো।’

রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘আজ থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু করেছি। বিএনপির প্রতিনিধি দল এসে আজ সকালবেলা দুইটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখন পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেননি। শুধু বিএনপি নিয়েছে। দুজন এসেছিলেন, দুইটা ফর্ম নিয়েছেন; রুহুল কবির রিজভী আহমেদ এবং নূরুল ইসলাম মণি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম