• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্বচ্ছতা নিশ্চিতে সরকার মামলার দ্রুত নিষ্পত্তি চায়: প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৫৭
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৫৭

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার মামলা দ্রুত নিষ্পত্তি করে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।’ সোমবার(২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার পাবে। আমরা মামলার দ্রুত নিষ্পত্তি চাই। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই… আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।’

তিনি বলেন, ‘সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করে তাদের উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা বাংলাদেশের জনগণের জন্য আইনের শাসন নিশ্চিত করি, যাতে তারা একটি উন্নত জীবন পেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন সচিব মো. গোলাম সারওয়ার ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বিচার বিভাগীয় সেবার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম