• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট জনগোষ্ঠী দরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:৫৭
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:৫৭

 

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট জনগোষ্ঠী দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমরা শিশুদের বিনামূল্যে বই দিচ্ছি। প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে আমরা উপবৃত্তি দিচ্ছি। সরাসরি মায়ের নামে সে টাকা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থী আমাদের কাছ থেকে বৃত্তি, উপবৃত্তি, গবেষণার জন্য অর্থ পাচ্ছে। আমরা আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, যেন তারা পড়াশোনায় মনোযোগী হয়। এর সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট জনগোষ্ঠী। শিশুকাল থেকেই যেন তারা এটা শেখে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং প্রাথমিক শিক্ষাক্রমে কম্পিউটার কোডিং পদ্ধতি শেখানোর কার্যক্রমও আমরা নিয়েছি।’

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আমরা গড়তে চাই। আগামীতে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালে গড়তে চাই। আজকের শিশুরাই হবে আগামী দিনের সেই স্মার্ট জনগোষ্ঠী, যারা এ দেশকে গড়ে তুলবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম