• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৮
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা–১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সদর উপজেলার পরানগঞ্জে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, আমি যে কারো (জামায়াতে ইসলামী) বিরুদ্ধে কথা বলব, সেটা আমার অন্তর থেকে আসে না। ২০০৮ সালে জামায়াতের ভাইয়েরাও আমার জন্য কাজ করেছে। আমাকে ভোট দিয়েছে। বাবা বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায়, তবুও তুই তোর ম্যাডামকে ছেড়ে যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় হয় না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবার প্রতি তৎকালীন আওয়ামী লীগের তোফায়েল সাহেবের কেন জানি একটা অ্যালার্জি ছিল। আমার বাবাকে উনারা সহ্যই করতে পারতেন না। ১০ বছর আমার বাবা আসতেই পারেননি। পরে বিএনপি-বিজেপি এক হলে আমার বাবা আসতে পেরেছেন। বাবাকে আনার জন্য সেদিন কত মানুষ যুদ্ধ করেছে। কত মানুষকে হত্যা করা হয়েছে, আপনারা তা জানেন। বাবার পর সেই প্রভাবটা আমার ওপরেও পরে। গত ১৭ বছর থেকে তারা আমাকে কোনো ডেভেলপ করতে দেয়নি। ১৭ বছর আওয়ামী লীগ আমার ১ টাকার দুর্নীতি খুঁজে পায় নাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম